Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ২ মার্চ ২০২৬

কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম 

কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম 
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও সাধারণ মানুষের কাছে অনেকটাই আড়ালে থেকে গেছেন প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তার স্মরণে গঠিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন এবার নয়জন ক্রীড়াবিদকে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ প্রদান করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে তিনি কোকোর অবদান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–কে ঘিরে স্মৃতিচারণ করেন।

বিসিবিতে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্য এবং গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কোকো। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এর উন্নয়নেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিলো বলে অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন।

কোকোর অবদান স্মরণ করে তামিম বলেন, কদিন আগে আমি তাকে নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, সত্যি আমি দুঃখিত—তিনি এত অবদান রাখার পরও আমরা সেগুলো যথাযথভাবে প্রকাশ করতে পারিনি। অন্তত আমি তো পারিনি।

তিনি আরও বলেন, মিরপুর স্টেডিয়াম থেকে শুরু করে তিনি অনেক কাজ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত বছর তিনি যে প্রশংসা পাওয়ার যোগ্য ছিলেন, আমরা তা দিতে পারিনি। এটি সত্যিই কষ্টের।

তামিম নিজের একটি ব্যক্তিগত স্মৃতিও শেয়ার করেন। তিনি জানান, বিয়ের নিমন্ত্রণ জানাতে একবার খালেদা জিয়ার কাছে গেলে কোকোর প্রসঙ্গ ওঠে। ম্যাডাম তখন বলেছিলেন, ওর বিষয়ে এখন কেউ কিছু বলে না। আমি বলেছিলাম, না, আমি বলবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত বছরে তাকে যথাযথভাবে প্রকাশ্যে সম্মান জানাতে পারিনি। এজন্য আমি তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থী,—বলেন তামিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করা হলে ভবিষ্যৎ প্রজন্মও অনুপ্রাণিত হবে। কোকোর স্মরণে এ ধরনের আয়োজন সে স্বীকৃতিরই একটি প্রয়াস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী