Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ জুলাই ২০২৫

ফুটসালে বাংলাদেশের  প্রথম কোচ ইরানের সাঈদ খোদারাহমি

ফুটসালে বাংলাদেশের  প্রথম কোচ ইরানের সাঈদ খোদারাহমি
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো পুরুষ ফুটসাল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্ব সামনে রেখে জাতীয় দলের কোচ হিসেবে ইরান থেকে আনা হচ্ছে সাঈদ খোদারাহমিকে।

৫৯ বছর বয়সী এ ইরানি প্রশিক্ষকই হচ্ছেন বাংলাদেশের ফুটসাল ইতিহাসের প্রথম জাতীয় কোচ। আগামী সপ্তাহেই তার ঢাকায় আসার কথা রয়েছে। প্রাথমিকভাবে সেপ্টেম্বরের বাছাই পর্ব পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান।

সাঈদ ২০১০ সাল থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ফুটসাল প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত তিনি মিয়ানমারের পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন। এছাড়া এশিয়ার নানা দেশে ফুটসাল উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। ফুটসাল বিষয়ে একাধিক বইও লিখেছেন এ অভিজ্ঞ কোচ।

বাংলাদেশ আগে কখনো ফুটসালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়নি। এশিয়ান কাপের বাছাই সামনে রেখে একটি উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করে বাফুফে, যেখানে প্রাথমিকভাবে ৫৩ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। সাঈদ ঢাকায় আসার পর তাদের নিয়ে চূড়ান্ত ট্রায়াল অনুষ্ঠিত হবে। সেখান থেকে ১৪ জনকে নিয়ে গঠিত হবে মূল স্কোয়াড।

ইরান ফুটসালে এশিয়ার সবচেয়ে সফল দেশ, আর এবারের বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে তাদের সাথেই একই গ্রুপে। তাই এমন শক্ত প্রতিপক্ষের বিপক্ষে অভিষেক মঞ্চে মাঠে নামার আগে একজন অভিজ্ঞ ও প্রফেশনাল কোচ আনার প্রয়োজনীয়তা অনুভব করেছে বাফুফে।

উল্লেখ্য, ফুটসালের জাতীয় দলের কোচ হতে হলে এএফসি লেভেল-৩ সনদ থাকা বাধ্যতামূলক। বাংলাদেশে এখনও এ পর্যায়ের কোচ তৈরি হয়নি। বাফুফে ভবিষ্যতে ফুটসাল কোচিংয়ের জন্য আলাদা কোর্স চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছে টেকনিক্যাল বিভাগ।

বাংলাদেশ ফুটবলে ইরানের নাম এলেই প্রথমেই উঠে আসে কিংবদন্তি নাসির হেজাজির নাম, যিনি ঢাকা মোহামেডান এবং জাতীয় দলের কোচ হিসেবে ছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ফুটসালেও বাংলাদেশের পথচলা শুরু হচ্ছে এক ইরানি কোচের হাত ধরে।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট