Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৫, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ০২:১৫, ২৪ জুলাই ২০২৫

নারী এশিয়ান কাপে ভারত-ইরানের পটে বাংলাদেশ

নারী এশিয়ান কাপে ভারত-ইরানের পটে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করা লাল-সবুজের মেয়েরা আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসরে অংশ নেবে। তার আগে ২৯ জুলাই হবে প্রতিযোগিতার গ্রুপ ড্র।

ড্রয়ের আগে মঙ্গলবার (২২ জুলাই) অংশগ্রহণকারী ১২ দলকে ফিফা নারী র‍্যাঙ্কিং অনুযায়ী চারটি পটে ভাগ করে তালিকা প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। র‍্যাঙ্কিংয়ে ১২৮তম অবস্থানে থাকায় বাংলাদেশ রয়েছে চতুর্থ ও সর্বনিম্ন পটে। এ পটে বাংলাদেশের সঙ্গী ভারত (৭০) ও ইরান (৬৮)।

স্বাগতিক হিসেবে পট-১-এর শীর্ষ দল অস্ট্রেলিয়া ‘এ’ গ্রুপের এক নম্বর দল হবে। একই পটে রয়েছে শক্তিশালী জাপান (৭) ও উত্তর কোরিয়া (৯)। দ্বিতীয় পটে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১) ও ভিয়েতনাম (৩৭)।

তৃতীয় পট দখল করেছে ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২) ও উজবেকিস্তান (৫১)। এ দলগুলো গ্রুপের তৃতীয় স্থান দখল করবে। আর বাংলাদেশ, ভারত ও ইরান পাবে চতুর্থ স্থান।

এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে মোট ১২ দল তিনটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি এবং বাকি তিন দলের মধ্য থেকে সেরা দুই তৃতীয় স্থানধারী কোয়ার্টার ফাইনালে উঠবে। সেরা আটে জায়গা করে নেয়া দলগুলোর জন্য খুলে যাবে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার দরজা।

বিশ্বকাপের জন্য সরাসরি টিকিট মিলবে কোয়ার্টার ফাইনালের মাধ্যমে। তবে সেখানে ব্যর্থ হলেও সুযোগ থাকবে ইন্টার কনফেডারেশন প্লে অফের মাধ্যমে ২০২৭ নারী বিশ্বকাপে জায়গা করে নেয়ার। একইসঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দল নিয়েই হবে অলিম্পিক বাছাইপর্ব। সেখানে উত্তীর্ণ হলে মিলবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ।

নারী ফুটবলে বাংলাদেশের অগ্রযাত্রার এ ধাপে প্রতিপক্ষ সহজ হবে না, এটা আগে থেকেই অনুমেয়। তবে রিতুপর্ণা-সাগরিকার নেতৃত্বে লাল-সবুজদের সামনে নিজেদের প্রমাণের বড় মঞ্চ অপেক্ষা করছে।
 
কোন পটে কারা (র‌্যাঙ্কিং বিবেচনায়)

  • পট-১: অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭), উত্তর কোরিয়া (৯)
  • পট-২: চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), ভিয়েতনাম (৩৭)
  • পট-৩: ফিলিপাইন (৪১), চায়নিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
  • পট-৪: ইরান (৬৮), ভারত (৭০), বাংলাদেশ (১২৮)

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ