Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ১৯ জুন ২০২৬

বিশ্বকাপের উত্তাপে রক্তাক্ত কানসাস সিটি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী একটি উবার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘটিত এ হামলার সময় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল বিশ্বকাপ মিশনে কানসাস সিটিতেই অবস্থান করছিলো। ফলে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কানসাস সিটির বিভিন্ন স্থানে একাধিক গুলির ঘটনা ঘটে। একই সময়ে ইন্টারস্টেট-৭০ এবং ইন্টারস্টেট-৬৭০ মহাসড়ক এলাকায়ও গুলিবর্ষণের খবর পাওয়া যায়। এসব এলাকা অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি, যেখানে ওই সময় আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিলো।

প্রত্যক্ষদর্শী আর্জেন্টিনা সমর্থকদের ভাষ্য অনুযায়ী, একটি গাড়ি তাদের বহনকারী উবারের পাশে এসে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। এতে উবার চালক গুলিবিদ্ধ হন। প্রথমদিকে যাত্রীরা ধারণা করেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে। পরে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন তারা।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ উবার চালকের আঘাত গুরুতর হলেও প্রাণঘাতী নয়। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে হামলায় আহত সমর্থকদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক রয়েছে। তাকে ‘সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তার সন্ধানে ব্যাপক অভিযান চলছে।

বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসর চলাকালে স্বাগতিক শহরে এ ধরনের সশস্ত্র হামলার ঘটনায় টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিদেশি সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়াম ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যুতে নিরাপত্তা তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিলো, আর্জেন্টিনা সমর্থকদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিলো কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য প্রকাশ করেনি তদন্তকারী সংস্থাগুলো। তবে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট