Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:১৫, ১৬ জুলাই ২০২৫

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমে ফিফার নিষেধাজ্ঞা!

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমে ফিফার নিষেধাজ্ঞা!
ছবি: সংগৃহীত

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। মঙ্গলবার (১৫ জুলাই)  এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে  বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কোচ-খেলোয়াড়দের দেনা-পাওনা নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ক্লাব-ফেডারেশনের ওপর ফিফা জরিমানা-নিষেধাজ্ঞা প্রদান করে। এইবার সে নিষেধাজ্ঞায় পড়লেন বাংলাদেশ ফুটবলের ঘরোয়া ক্লাব দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। মূলত গত মৌসুমে এক ফুটবলার পারিশ্রমিক ইস্যুতে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এ নির্দেশনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দিয়েছে। তাই এ নিষেধাজ্ঞার প্রত্যাহারের আগ পর্যন্ত ক্লাবটি খেলোয়াড়দের দলবদলের নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারবে না।
 
গত মৌসুমে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ছিলেন পিপুল। তিনি ফিফার নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, একজন উজবেক ফুটবলার ফকিরেরপুল ক্লাবে গত মৌসুমে এসেছিলো। সে ফুটবলারের পারিশ্রমিক নিয়ে আবেদন করেছি। সে আবেদন নিষ্পত্তি না করায় হয়তো ক্লাবের ওপর দলবদল নিষেধাজ্ঞা। তার পাওনা ও জরিমানা মিলিয়ে ২০ লাখ টাকার ওপর হতে পারে বিষয়টি।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের আগামী মৌসুমের খেলোয়াড় নিবন্ধন এবং দলবদল কার্যক্রম শুরু হয়েছে ১লা জুন থেকে । আর সে কার্যক্রম শেষ হবে আগামী আগস্টের ১৫ তারিখ। তবে এরই মাঝে ফরিরাপুল যদি ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে না পারলে আগামী মৌসুমের জন্য দলবদলের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে পারবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য