Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:২৬, ১৩ আগস্ট ২০২৫

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেয়েছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।

আইপিএলের সর্বশেষ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আসরের শেষদিকে মিচেল স্টার্কের পরিবর্তে বাংলাদেশি তারকাকে দলে ভিড়িয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটি। এইবার আইএল টি-টোয়েন্টিতেও এ ক্রিকেটারকে নিজেদের দলে টেনেছেন ক্যাপিটালসরা। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে মোস্তাফিজুর রাহমানকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ।

এরআগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং টি-টোয়েন্টি ব্লাস্টে খেললে ও প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলবেন মোস্তাফিজুর ।

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা