Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৪, ২২ জুলাই ২০২৫

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টিতে ইতিহাস বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টিতে ইতিহাস বাংলাদেশের
ছবি: সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে ৮ রানে জয় পায় টাইগাররা। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাস গড়ে বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক আগা সালমান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও জাকের আলী ও শেখ মেহেদীর দৃঢ়তায় ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জাকের ৪৮ বলে ৫৫ রান করেন, যেখানে ছিলো ১টি চার ও ৫টি ছক্কা। মেহেদী করেন ২৫ বলে ৩৩ রান।

জয়ের লক্ষ্যে ১৩৪ রানে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে পাকিস্তানের টপ-অর্ডারে। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও শেখ মেহেদীর ঘূর্ণিতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। রিশাদের থ্রোতে প্রথম ওভারেই রানআউট হন সাইম আইয়ুব, পরের ওভারে গোল্ডেন ডাক মেরে ফেরেন মোহাম্মদ হারিস।

শরিফুল তার পরের দুই ওভারে ফেরান ফখর জামান ও হাসান নাওয়াজকে। সাকিবের শিকার হন মোহাম্মদ নাওয়াজ, তিনিও গোল্ডেন ডাক মেরে ফেরেন। এরপর খুশদিল ও আগা সালমানের ২৮ বলে ১৫ রানের ছোট জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও তা ভেঙে দেন মেহেদী। পরে ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদির ৪১ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করে। তবে ১৭তম ওভারে আফ্রিদিকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি এনে দেন শরিফুল।

শেষদিকে ১২৫ রানেই থামে পাকিস্তানের ইনিংস। ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন আনে—নাঈম শেখ ও শরিফুল ইসলামকে সুযোগ দেয়া হয়। বাদ পড়েন তানজিদ তামিম ও তাসকিন আহমেদ। তবে নাঈমের প্রত্যাবর্তন সুখকর হয়নি। স্কুপ করতে গিয়ে মাত্র ৩ রানে ক্যাচ দেন। ব্যর্থ হন অধিনায়ক লিটন দাস (৯ বলে ৮), তাওহীদ হৃদয় (রান না করেই রানআউট), আর প্রথম ম্যাচের নায়ক ইমনও মাত্র ১৩ রানেই বিদায় নেন।

দলের স্কোর যখন ৪ উইকেটে ২৮, তখন হাল ধরেন জাকের ও মেহেদী। তাদের ৫৩ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। যদিও মিডল ও লোয়ার অর্ডারে শামীম, সাকিব, রিশাদরা দ্রুত আউট হলেও জাকের একপ্রান্ত আগলে দলকে সম্মানজনক স্কোর এনে দেন।

পাকিস্তানের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন সালমান মির্জা, আহমেদ দানিয়েল ও আব্বাস আফ্রিদি। একটি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।

এ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ, যা টাইগারদের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে