Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচটি ছিলো নিয়মরক্ষার, কিন্তু উত্তেজনায় কোনো ঘাটতি ছিলো না। রোমাঞ্চে ভরপুর এই ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে শ্রীলঙ্কাকে ২ রানে থামিয়ে জয় তুলে নেয় ভারত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০২ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও একই রানে থেমে যায়, ম্যাচটি হয়ে যায় টাই।

শেষ বলে ড্রামা, সুযোগ হাতছাড়া শ্রীলঙ্কার

শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিলো ১২ রান। প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরেন সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কা। পরের পাঁচ বলে ১১ রান নিলেও শেষ বলে ৩ রান প্রয়োজন ছিলো। দৌড়ে সহজেই রান নেয়ার সুযোগ থাকলেও ভুল বোঝাবুঝিতে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন শানাকা, ম্যাচ চলে যায় সুপার ওভারে।

সুপার ওভারে শ্রীলঙ্কা থেমে যায় ২ রানে

সুপার ওভারে ব্যাট করতে নেমে প্রথম বলেই কুশাল পেরেরা আউট হন। এরপর কামিন্দু মেন্ডিস ও শানাকা মিলেও নিতে পারেন মাত্র ২ রান। শেষ বলে রান আউট হন শানাকা।

জবাবে ভারতের ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান নিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

ব্যাটে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা

ব্যাট হাতে ভারতের শুরুটা দারুণ ছিলো। ওপেনার অভিষেক শর্মা ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। মারেন ৮টি চার ও ২টি ছয়। পাওয়ার প্লেতেই ভারত তোলে ৭১ রান।

এরপর তিলক ভার্মা (৪৯*) ও স্যাঞ্জু স্যামসন (৩৯) ইনিংসকে এগিয়ে নেন। শেষ দিকে অক্ষর প্যাটেল (২১*) দ্রুত রান তোলেন।

শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন থিকশানা, চামিরা, হাসারাঙ্গা, শানাকা ও আসালাঙ্কা।

নিসাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিও কাজে এলো না

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে পাথুম নিসাঙ্কা একপ্রান্ত আগলে রেখে ৫৯ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার সঙ্গে ৭০ বলে ১২৭ রানের জুটি গড়েন কুশাল পেরেরা (৫৮)।

শেষদিকে শানাকার (২২*) ছোট ক্যামিওতে জয় কাছাকাছি এলেও শেষ ওভারের নাটকীয়তায় হার মানে লঙ্কানরা।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, হার্শিত রানা, কুলদীপ যাদব ও ভরুণ চক্রবর্তী।

ম্যাচটি শুধুই আনুষ্ঠানিক

সুপার ফোরের আগের দুই ম্যাচ হেরে আগেই ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছিলো।

তবুও শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়ে এমন জমজমাট লড়াই উপহার দেয় দুই দল। তবে দিন শেষে হাসে ভারতই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ