Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ আগস্ট ২০২৫

এশিয়া কাপের আগেস্পন্সর নিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেট

এশিয়া কাপের আগেস্পন্সর নিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেট
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের আগে বড় ধাক্কায় পড়েছে ভারতীয় ক্রিকেট। কেন্দ্রীয় সরকারের নতুন অনলাইন গেমিং আইন কার্যকর হওয়ায় দলের প্রধান টাইটেল স্পন্সর ‘ড্রিম ইলেভেন’ চুক্তি বজায় রাখতে অপারগ হতে পারে।

ভারতের রাষ্ট্রপতি অনলাইন গেমিং বিল অনুমোদন করার পর সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, টাকা বিনিয়োগ করে খেলা হয় এমন সব অনলাইন গেম বন্ধ করা হচ্ছে। ফলে সংস্থার মূল আয়ের উৎস কার্যত বন্ধ হয়ে গেছে। এ কারণে ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হিসেবে থাকা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

২০২৩ সালে তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ৩৫৮ কোটি রুপির চুক্তি করেছিল ‘ড্রিম ইলেভেন’। ওই সময় থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলের জার্সিতে প্রথমবার এই সংস্থার লোগো দেখা যায়। ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও লোগোটি ছিল দৃশ্যমান।

তবে নতুন আইনের কারণে সংস্থার ফ্যান্টাসি গেমিং ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক দিক থেকে বড় সংকটে পড়েছে তারা। যদিও ফ্যানকোড ও ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের মতো সহযোগী প্রতিষ্ঠান চালু থাকলেও মুনাফা কমে গেছে।

বিসিসিআইও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া এ বিষয়ে বলেন, বিষয়টি অনুমোদিত না হলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারের নীতি মেনেই কাজ করবে বিসিসিআই।

বোর্ডের সূত্র জানিয়েছে, নতুন স্পন্সরের খোঁজ শুরু করেছে বিসিসিআই। কয়েকটি সংস্থার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। তবে এশিয়া কাপের আগে কোনও নতুন স্পন্সর না পাওয়া গেলে ভারতীয় দলকে স্পন্সর ছাড়া খেলতে হতে পারে।

বিসিসিআই বা ড্রিম ইলেভেন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে ক্রিকেট মহলে শঙ্কা বাড়ছে যে, আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের জার্সি হয়তো থাকবে টাইটেল স্পন্সর ছাড়া।


সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ