Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ২৯ আগস্ট ২০২৫

হাসারাঙ্গা ফিরলেন, এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

হাসারাঙ্গা ফিরলেন, এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চোট কাটিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে এনেছে লঙ্কানরা। দলের নেতৃত্বে থাকছেন চারিথ আসালাঙ্কা। একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কান বোর্ড।

গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে চোটের কারণে খেলতে পারেননি ২৮ বছর বয়সী এই লেগ স্পিনার হাসারাঙ্গা। তবে এশিয়া কাপে তাকে দলে রাখা হয়েছে। যদিও আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে তার নাম নেই।

বাংলাদেশের বিপক্ষে জুলাইয়ে হওয়া ওয়ানডে সিরিজ থেকে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। অন্যদিকে দলে ফিরেছেন দুই ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা, সঙ্গে ফাস্ট বোলার দুশমন্থ চামিরা।

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ১৬ সদস্যের দল:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার