Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৫

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াকু হার

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াকু হার
ছবি: সংগৃহীত

মাঠের বাইরে যতই রাজনৈতিক-ঐতিহাসিক উত্তাপ থাকুক না কেন, ক্রিকেটের ২২ গজে ভারত-পাকিস্তান লড়াই দিন দিন একপেশে হয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোয় শক্তিশালী ভারতের বিপক্ষে সুবিধা করতে হিমশিম খাচ্ছে পাকিস্তান।

গ্রুপ পর্বে মাত্র ১৩০ রানের লক্ষ্য দিয়েই হেরে বসেছিলো বাবর-শাহিনবিহীন পাকিস্তান, ২৫ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিয়েছিলো ভারত।

সুপার ফোরে ভাগ্য ফেরানোর সুযোগ পেয়েও পারল না সালমান আগার দল। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে চ্যালেঞ্জিং ১৭২ রানের টার্গেট দিয়েছিলো পাকিস্তান। তবে ভারতের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও শুভমান গিল শুরুতেই ম্যাচ বের করে নেন। তাদের ঝড়ো শতরানের জুটি পাকিস্তানের বোলারদের দাঁড়াতেই দেয়নি।

পরে কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিলেও শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।

এ হারে পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকা আরও কঠিন হয়ে গেল, আর ভারত দেখালো কেন তারা এশিয়া ক্রিকেটে এখন একক আধিপত্য বিস্তার করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ