Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ২৩ জানুয়ারি ২০২৬

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার পথে বাংলাদেশ

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার পথে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে দাপুটে জয়ের পর পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। একদিন আগে পুরুষ সাফ ফুটসালে পাকিস্তানের কাছে ৫-১ গোলে হারের পর, তার ঠিক এক দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে দারুণভাবে প্রতিশোধ নিলো বাংলার মেয়েরা। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল পাকিস্তানকে ৯-১ গোলে পরাজিত করেছে।

নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে এবার সাতটি দেশ অংশগ্রহণ করছে। রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনের শেষ ম্যাচে ভারত ও ভুটানের খেলা যদি ড্র হয়, তাহলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে সাবিনাদের।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ছয়বার বল জড়ান সাবিনা-কৃষ্ণারা। অধিনায়ক সাবিনা খাতুন ও নুসরাত জোড়া গোল করেন। এছাড়া নীলা ও কৃষ্ণা একটি করে গোল করে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে তুলে দেন।

আরও পড়ুন <<>> শ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ 

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে বাংলাদেশ দল। পাকিস্তান একটি গোল শোধ দিতে পারলেও বাংলাদেশের আক্রমণের তোপ সামলাতে পারেনি তারা। এ অর্ধে অধিনায়ক সাবিনা খাতুন আরও দুটি গোল করেন, আর কৃষ্ণা করেন নিজের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৯-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ জয়ে শিরোপা জয়ের পথে বড় সুবিধা পেল সাবিনা খাতুনের দল। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে পুরো টুর্নামেন্টজুড়েই দাপট দেখাচ্ছে বাংলাদেশ, আর সমর্থকদের প্রত্যাশা এখন একটাই—নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি উঠবে লাল-সবুজের হাতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার