Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

অপরাজিত বাংলাদেশ ফাইনালে, হ্যাটট্রিকে আলপি আক্তার

অপরাজিত বাংলাদেশ ফাইনালে, হ্যাটট্রিকে আলপি আক্তার
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আলপি আক্তার হ্যাটট্রিক করে দলের জয়ের মূল নায়িকা হন।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নেপালি রক্ষণভাগে আক্রমণ চালায়। মাত্র তৃতীয় মিনিটে মিডফিল্ডার মামনি চাকমার মাপা কর্নারে দূরের পোস্টে প্রতিমা মুন্দা হেড দিয়ে বল জালে পাঠান। প্রথমার্ধের যোগ করা সময়ের ৫ মিনিটে আলপি আক্তার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভাসানো ফ্রি-কিকে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন, বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। ৬১ মিনিটে শান্তি মার্ডির শট নেপালি ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে দিলে ব্যবধান বাড়তে পারেনি। তবে কিছুক্ষণ পরই আলপি আক্তার মধ্যমাঠ থেকে পাওয়া থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন। ৮২ মিনিটে নেপালি ডিফেন্ডারের ভুল পাসের সুযোগ নিয়ে বক্সে ঢুকে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি।

৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী ভারত, যা রাউন্ড রবিনে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার