Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ৩০ জানুয়ারি ২০২৬

ছাদখোলা বাসে গ্র্যান্ড সংবর্ধনা

দেশে ফিরেছে সাফজয়ী নারী ফুটসাল দল

দেশে ফিরেছে সাফজয়ী নারী ফুটসাল দল
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটসাল দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শিরোপা হাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পণ করেন সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

দেশে ফেরার পর তাদের সম্মান জানাতে ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছে। বিমানবন্দর থেকে দলের সদস্যদের হাতে শিরোপা তুলে নিয়ে ছাদখোলা বাসে করে হাতিরঝিলে নেয়া হবে। সেখানে রাতের বেলায় গ্র্যান্ড রিসিপশনও আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। অনুষ্ঠান শেষে জলসির ভেন্যুতে নৈশভোজের আয়োজন রয়েছে। সংবর্ধনা শেষে চ্যাম্পিয়নরা গুলশানের একটি হোটেলে অবস্থান করবেন।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জয় করেন। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ভুটান রানার্সআপ হয়।

সাফজয়ী নারী ফুটসাল দলের এ সাফল্য দেশের ক্রীড়া ভক্তদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার