Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৩, ২৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বিশ্বকাপে খেলা নিশ্চিত

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বিশ্বকাপে খেলা নিশ্চিত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে টানা পাঁচ জয়ের ফলে টাইগ্রেসরা ইতিমধ্যেই বিশ্বকাপের মূলপর্বে এক পা রাখতে সক্ষম হয়েছিলো।

এবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায়, বাংলাদেশের হাতে থাকা দুই ম্যাচ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো।

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে নেদারল্যান্ডস। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং মাঠে আর খেলা হয়নি। বৃষ্টি আইনের প্রেক্ষিতে নেদারল্যান্ডসকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

এ ফলাফলের কারণে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সমান ৬ পয়েন্ট থাকায় বাংলাদেশও নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।

বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাকি দুটি দল হিসেবে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দৌড় চলছে।

আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার