Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

অনুশীলনের সময় বলের আঘাতে গুরুতর আহত বেন স্টোকস

অনুশীলনের সময় বলের আঘাতে গুরুতর আহত বেন স্টোকস
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস সতীর্থদের অনুশীলন দেখার সময় বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আঘাতে তার মুখে বড় ক্ষত, ডান পাশ কেটে গেছে, চোখের নিচে ফোলা এবং কালচে দাগ দেখা দিয়েছে, পাশাপাশি নাক দিয়ে রক্ত ঝরেছে।

স্টোকস বর্তমানে ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন। দুর্ঘটনার সময় তিনি নেটে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখছিলেন; ব্যাটিং বা বোলিং করছিলেন না। উক্ত সময় ডারহামের কাউন্টি ক্লাবের ক্রিকেটাররা অনুশীলন করছিলেন।

আঘাতের পরও স্টোকস সামাজিক মাধ্যমে মজার ছল ব্যবহার করেছেন। নিজের ক্ষত-বিক্ষত মুখের ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম স্টোরিতে অট্টহাসির ইমোজি ব্যবহার করে লিখেছেন, বলের শক্তি কতটা হতে পারে, তা অন্যদের দেখা উচিত।

গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর তিনি অ্যাডাক্টর ইনজুরিতে পড়েছিলেন এবং পুনর্বাসনের মধ্যে ছিলেন। এই মাসের শেষ দিকে চোট থেকে সেরে ওঠার পর তিনি অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি যাওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণে তিনি আগামীকাল (শনিবার) শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের বাইরে থাকবেন।

স্টোকস ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। এছাড়া তার ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার পরিকল্পনা রয়েছে। সর্বশেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর স্টোকস জানিয়েছেন, কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তিনি টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

তেল সংকট স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান
হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের
মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি