Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ২৭ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’

জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়ির নাম পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ নামফলক লাগিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাড়িটির সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালো কালি দিয়ে মুছে নতুন এ নামফলক লাগানো হয়। একই সঙ্গে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানার টাঙিয়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগমের আহাজারিতে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে নিখোঁজ দুই সন্তানের কোনও সন্ধান না পেয়ে বাড়িটির সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে ঘটনার বিচার দাবি করেন এ মা।

ফিরোজা বেগম বলেন, দুই সন্তানকে তুলে নেয়ার পর থেকে তাদের আর কোনও খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। তার সন্তানদের অপরাধ কী ছিলো এবং কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো, সে প্রশ্নের উত্তর চান তিনি। একই সঙ্গে সন্তানদের সন্ধান এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তারা।

তিনি আরও বলেন, বরিশালের ছাত্র-জনতার দাবি, এ সিরিয়াল কিলারের ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা জিয়াউল আহসানের বাড়িটিকে ‘খুনির বাড়ি’ হিসেবে চিহ্নিত করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির প্রধান ফটকে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা দুটি নামফলক লাগানো হয়। পাশাপাশি গুম ও হত্যার শিকার ব্যক্তিদের নামের তালিকা সংবলিত একটি ব্যানারও টাঙানো হয়।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে বিপুলসংখ্যক মানুষকে হত্যার অভিযোগ তুলে ধরেছে। রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে।

রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেয়া জবানবন্দিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিলো। বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন এবং পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম চলছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা দুই দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা
প্রধানমন্ত্রীকে সব বলে দিবো: আমির হামজা
পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?