Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ২০ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে আগুন

জিয়াউল আহসানের বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে আগুন
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্দ জনতা তিনতলা ভবনটির জানালার কাঁচ ভাঙচুরের পাশাপাশি নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কক্ষটির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে বাসভবনে প্রবেশ করে। এরপর তারা ভবনটির বিভিন্ন জানালার কাঁচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ভবনটির নিচতলার একটি কক্ষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কক্ষে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাড়িতে বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।

এ ছাড়া ভবনটির অন্য অংশে বসবাস করতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে অবস্থান করছেন না। ফলে ঘটনার সময় বাড়িটিতে পরিবারের কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।

ঘটনার বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিলো যুবদল–ছাত্রদল
সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
হুতি হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত
ভ্যান গঘের চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড ১৯ কোটি ডলারে
জিয়াউল আহসানের বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে আগুন
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন এলাকায় কবে ভোট
দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস, ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল
পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিচ্ছিন্ন হলো ট্রেন চলাচল
পোশাক খাতের আন্দোলনে ক্ষতি ৪ হাজার কোটি টাকা
বয়স্ক নারীদের যৌন সক্রিয়তায় ভিটামিন ডি’র ভূমিকা
এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার
হাসিনা লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ
তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি শি জিনপিংয়ের
নারী পোশাকশ্রমিককে হামলা নিয়ে রাজনৈতিক অপপ্রচার, মৃত্যুর খবরও গুজব
এনাফ ইজ এনাফ, খুনিদের আর ছাড় নয়: প্রধানমন্ত্রী
বিএনপি এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা