Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ১৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৫৪, ১৩ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন 

স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!

স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পর সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদলের উদ্যোগ নেয়া হয়েছে বলে আলোচনা চলছে। পরিবর্তনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রিসভায় এ রদবদলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়ে প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি হতে পারে। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর তিনি তার বর্তমান সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্বশীল নেতৃত্ব দেয়ার প্রয়োজন তৈরি হয়। সে ধারাবাহিকতায় সালাহউদ্দিন আহমদকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে আনার সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে দ্রুত নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে বলে সূত্রের দাবি।

সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য এর আগে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।

অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রিসভায় নতুন দায়িত্ব বণ্টন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে দেখা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারের শীর্ষ পর্যায়ে এ রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর তার ছেড়ে দেয়া দায়িত্বে নতুন নেতৃত্ব দেয়ার পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের কাজেও প্রশাসনিক ভারসাম্য নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়া হয়নি। প্রজ্ঞাপন জারি হলে কার দায়িত্বে কী পরিবর্তন আসছে, তা স্পষ্ট হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী