Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন

জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ললেন সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা সস্তা দামে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করার চেষ্টা করছে, বা মা-বোনদের বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কখনও সফল হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার-৩ (সদর, ঈদগাঁও, রামু) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়। ধর্মের ভিত্তিতে কোনও বিভাজন নয়, আমাদের পরিচয় একটাই—বাংলাদেশি। দেশের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য বিএনপির একটি স্পষ্ট পরিকল্পনা আছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের স্বপ্নকে বিএনপি ধারণ করে এবং দেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।

এ সমাবেশে তিনি কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজলকে ভোট দেয়ার জন্য জনসাধারণের কাছে আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী মন্তব্য করেন, জামায়াত কোনও ইসলামিক দল নয়, এটি মওদুদীর ইসলাম চর্চা করছে। তিনি বলেন, ইসলামের লেবাস নিয়ে একটি দল ক্ষমতার স্বপ্নে বিভোর। তারা বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে দিতে চায়। আমরা তা কোনওভাবে সহ্য করবো না।

জনসভা বিকেল ৩টায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে শুরু হয়ে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলে। তবে নেতাকর্মীরা দুপুর ২টা থেকেই সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা