Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ১৪ আগস্ট ২০২৬

বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য ‘সবদিক দিয়ে যোগ্য’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেওয়া ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, 

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।

রাষ্ট্রপতি পদে অতীতে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, গত দুই দশক ধরে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে ‘অনুপযুক্ত ব্যক্তিরা’ দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে কেউ ছিলেন ‘অকর্মণ্য’, কেউ ‘অথর্ব’ এবং কেউ ‘চরম অনৈতিক’—এমন মন্তব্য করেন তিনি।

এর বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ পদের জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে প্রশংসা করেন আসিফ নজরুল। তিনি লেখেন, বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এ পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।

বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলটির নেতৃত্ব দিয়েছেন। এ সময় তাকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুলের ব্যক্তিত্ব ও রাজনৈতিক অবস্থানের প্রশংসা করে আসিফ নজরুল আরও লিখেছেন, রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।

পোস্টে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান আসিফ নজরুল। তিনি লেখেন, ধন্যবাদ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।

সবশেষে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বহু বছর পর আমরা পেতে যাচ্ছি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল