Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিয়ে সাংবিধানিক প্রশ্ন তুললেন 

ছায়া মন্ত্রিসভা উদ্যোগকে স্বাগত বিএনপির: সালাহউদ্দিন

ছায়া মন্ত্রিসভা উদ্যোগকে স্বাগত বিএনপির: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দৃষ্টিকোণ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত ইতিবাচক পদক্ষেপ। তবে একইসঙ্গে তিনি শপথ ও সাংবিধানিক এখতিয়ার নিয়ে কয়েকটি প্রশ্ন তোলেন।

সালাহউদ্দিন আহমদের বক্তব্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট রয়েছে। বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার পালন করতে পারেন। সে অনুযায়ী আগামীকাল সিইসি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলেও জানান তিনি।

তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে ভিন্ন মত তুলে ধরেন বিএনপির এ নেতা। তার দাবি, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই। এ বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট বিধান যুক্ত করতে হবে এবং কে শপথ পাঠ করাবেন তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে কাঠামো নির্ধারিত হলে তবেই সংস্কার পরিষদের শপথ বৈধভাবে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রায় সব খাতেই গভীর সংকট বিরাজ করছে। তার ভাষায়, রাষ্ট্রীয় ব্যবস্থার বিভিন্ন স্তরে ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে এবং তা মোকাবিলায় সুসংগঠিত রাজনৈতিক ও নীতিগত উদ্যোগ প্রয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ