Sobar Desh | সবার দেশ মোঃ গোলাম মোরশেদ, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ৫ এপ্রিল ২০২৬

আধুনিক যান্ত্রিকতায় অস্তিত্ব সংকটে ভুগছে কামার শিল্প

আধুনিক যান্ত্রিকতায় অস্তিত্ব সংকটে ভুগছে কামার শিল্প
ছবি: সবার দেশ

যুগের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব সংকটে ভুগছে কামার শিল্প। মানবেতর জীবন-যাপন করছেন পাঁচবিবির ছাতিনালী গ্রামের কামাররা।

অগ্রহায়ণ ও  জৈষ্ঠ্য মাস কৃষকদের ধান কাটার সময় আর ঈদুল আজহায় কামারদের দোকানের লোহা পেটানোর আওয়াজ কানে ভেসে আসতো অনেক দূর থেকে। কৃষকের কাস্তে তৈরিতে দম ফেলার সময় পেতো না কামাররা। সে আওয়াজ এখন নেই বললেই চলে। পাচবিবির ছাতিনালী গ্রামের কামারা এখন অলস সময় পার করেছেন।

‎এ বিষয়ে ব্যবসায়ী নিমাই কর্মকার বলেন, আমি বাবার সঙ্গে ছোট থেকে এ পেশায় আছি। আমরা গৃহস্থালি বঁটি, খুন্তি, কৃষকের কাস্তে, নিড়ানি, কোদাল, লাঙলের ফলা, শ্রমিকের কুঠার, শাবল, দা, এগুলো তৈরি করি।

বিগত চার থেকে পাঁচ বছর আগেও এগুলোর চাহিদা ভালো ছিলো। কিন্তু এখন সব কাজে আধুনিক মেশিন ব্যবহার হওয়ায় এগুলোর চাহিদা নাই বললেই চলে। এখন আমাদের কাজের মৌসুম তবুও কাজ  নাই। বেচা বিক্রিও নাই কোন দিন এক হাজার টাকা বিক্রি হলে আবার দু-তিনদিন কোনও বেচাকেনাই হয় না।

নিমাই দোকানের কর্মচারী শ্রীঃ উজ্জ্বল কর্মকার বলেন, মহাজন আগে যে বেতন দিতো এখন তার অর্ধেক বেতনে এখন কাজ করি। তাছাড়া মহাজনের দোকানে কাজ কমে যাওয়ায় বেতনের বাহিরে কোনো বকশিশ পাই না। অন্য কোনো কাজ জানি না তাই বাধ্য হয়ে এখানেই পরে থাকতে হচ্ছে।

‎এক সময় ছাতিনালী গ্রামে কামারশিল্পের দোকান সম্প্রসারিত হলেও এখন তা অস্তিত্ব সংকটে ভুগছে। খোঁজ নিয়ে জানা যায়, বছর পাঁচেক আগে এখানে অনেক দোকান থাকলেও এখন আছে মাত্র ২ থেকে ৩ টি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত