Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১০, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:১২, ৯ এপ্রিল ২০২৬

হত্যাসহ একাধিক মামলার আসামি

নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার

নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ডিবি পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি থানা এবং ঢাকার মোহাম্মদপুর থানাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে ‘জয় বাংলা ব্রিগেড’-এর হয়ে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ