Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১৬ জুন ২০২৬

প্রি-ম্যাচিউরে আমানত ভাঙা গ্রাহকদের চার্জ ও আর্থিক ক্ষতি মওকুফ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা
ছবি: সংগৃহীত

আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) সঞ্চয় ও আমানত হিসাব ভেঙে ফেলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের চার্জ, খরচ ও আর্থিক ক্ষতি মওকুফ করা হবে।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিশেষ নোটিশে এ ঘোষণা দেয় দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংকটি।

নোটিশ অনুযায়ী, চলতি বছরের ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS এবং MSSA ধরনের হিসাব মেয়াদপূর্তির আগেই বন্ধ বা নগদায়ন করেছেন এবং এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করার সুযোগ পাবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ের মধ্যে হিসাব পুনরায় সক্রিয় করলে গ্রাহকদের ওপর প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত কোনও চার্জ বা আর্থিক ক্ষতি বহাল থাকবে না। বরং এসব হিসাবকে নতুন আমানত হিসেবে বিবেচনা না করে আগের হিসাবের ধারাবাহিকতা বজায় রেখেই পরিচালনা করা হবে।

ফলে গ্রাহকরা তাদের পূর্ববর্তী আমানতের সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাগুলোও ফিরে পাবেন বলে জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংকের একাধিক কর্মকর্তা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজব ও অনিশ্চয়তার কারণে কিছু গ্রাহক আগাম আমানত ভেঙে ফেলেছিলেন। নতুন এ সিদ্ধান্তের ফলে তারা আর্থিক ক্ষতি ছাড়াই আবারও আমানত পুনঃস্থাপনের সুযোগ পাবেন। এতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

নোটিশে ইসলামী ব্যাংক গ্রাহকদের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা, গ্রাহকসেবা কেন্দ্র বা ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

ব্যাংকটির মতে, গ্রাহকবান্ধব এ উদ্যোগের মাধ্যমে যারা প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা পুনরায় আমানত হিসাব চালু করতে উৎসাহিত হবেন। একই সঙ্গে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রতিশোধ নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
মায়ের নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনে বিএনপির এমপির উদ্যোগ
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ বন্ধ
ঢাকার বাসস্ট্যান্ড থাকছে আগের জায়গায়
মাগুরায় বৃষ্টিভেজা উল্লাসে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই রাখতো না ইরান: ট্রাম্প
ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে মামার আত্মহত্যা
ভোজিনিয়ার দেয়ালে আটকে গেলো স্পেন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা
দেশ-বিদেশে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের প্রস্তুতি
তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবার খুলবে হরমুজ: ট্রাম্প
সরকারের তোষামোদি নয়, সত্য তুলে ধরুন: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী
কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
‘মিরাক্যালি’ ছেলেদের নামের সঙ্গে মিলেছে ইউনিয়নের নাম: শাহে আলম