Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১৭ জুন ২০২৬

মুখে একটাই স্লোগান—‘আবারও বিশ্বকাপ’

মাগুরায় বৃষ্টিভেজা উল্লাসে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

মাগুরায় বৃষ্টিভেজা উল্লাসে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে মাগুরা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে জেলার শত শত সমর্থক অংশ নিয়েছেন এক বর্ণাঢ্য শোভাযাত্রায়। পতাকা, ফেস্টুন, ভেপু ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে পূর্বাশা সিনেমা হলের সামনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা আর্জেন্টিনা সমর্থকরা জড়ো হন। নীল-সাদা জার্সি ও জাতীয় পতাকায় সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ ধারণ করে।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকরা প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনেকের হাতে ছিলো আর্জেন্টিনার বিশাল পতাকা, কেউ আবার ভেপু বাজিয়ে ও গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সমর্থকরা বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার নাম। তাদের বিশ্বাস, দলের অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে এবারও বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার হাতেই উঠবে। বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করবে আলবিসেলেস্তেরা।

শোভাযাত্রাটি শহরের ভায়না মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি সমর্থকদের উৎসাহে কোনও ভাটা ফেলতে পারেনি। বরং বৃষ্টিতে ভিজেই তারা স্লোগান, গান ও আনন্দ-উল্লাসে আরও বেশি মেতে ওঠেন। বৃষ্টিভেজা পরিবেশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস সৃষ্টি করে ভিন্নমাত্রার এক দৃশ্য।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে মাগুরায় ফুটবলপ্রেমীদের এমন আয়োজন শুধু খেলাপ্রেমই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও উৎসবের আবহও তৈরি করেছে। বিশ্বকাপ যত এগিয়ে আসবে, ততই বাড়বে এমন আয়োজন ও সমর্থকদের উন্মাদনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট