Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৭ জুন ২০২৬

আপডেট: ০০:০০, ১৭ জুন ২০২৬

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই রাখতো না ইরান: ট্রাম্প

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই রাখতো না ইরান: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ভূমিকা না থাকলে ইসরায়েলের অস্তিত্বই রাখতো না ইরান। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেআরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। এমন সময়ে তিনি এ বক্তব্য দিলেন, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা নিয়ে আলোচনা ও ঐকমত্যের খবর সামনে এসেছে। তবে ওই সমঝোতা নিয়ে ইসরায়েলের অনেক রাজনৈতিক নেতা আপত্তি ও সমালোচনা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকতো না। আর আমি না থাকলেও ইসরায়েল থাকতো না। কারণ আমি যা করেছি, তা করার জন্য অন্য কোনও প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। তবে বর্তমান পরিস্থিতিতে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

লেবানন ও হিজবুল্লাহ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 

লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণ আমার ভালো লাগেনি। তাদের আরও দ্রুত কাজটি শেষ করা উচিত ছিলো। বিষয়টি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে।

তার মতে, এ সংঘাত দীর্ঘায়িত হলে ইরানের সঙ্গে সম্ভাব্য বৃহত্তর কোনও সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এর আগে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামের আর্থিক মূল্য খুব বেশি না হলেও মনস্তাত্ত্বিক ও কৌশলগত কারণে সে ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়া উচিত।

ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কার্যত ধ্বংস হয়ে গেছে। তবে মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়া একটি জটিল ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া।

তিনি বলেন, এ ধরনের কাজ সম্পন্ন করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম মূলত চায়নার কাছেই রয়েছে। তবে যেকোনও উপায়ে এ কাজ সম্পন্ন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল