Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৩, ২৫ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল ২৯ অক্টোবর

এইচএসসির ফল ২৯ অক্টোবর
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। এদিন একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের তারিখ নিশ্চিত করেছেন আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলো বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সে প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার জন্য নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয়।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। ফলে সংশ্লিষ্ট বোর্ডগুলোতে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে হয়।

লিখিত পরীক্ষা শেষে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়। এরপর উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রস্তুতের কার্যক্রম এগিয়ে নেয় শিক্ষা বোর্ডগুলো।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের নির্ধারিত পদ্ধতিতে ফল জানতে পারবে। ফল প্রকাশের নির্ধারিত দিন ঘনিয়ে আসায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অপেক্ষা বাড়ছে। কাঙ্ক্ষিত ফলের মাধ্যমে উচ্চশিক্ষার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
সচিবালয় স্থানান্তরে ৩৫০০ কোটি টাকা ব্যয়, প্রশ্ন যৌক্তিকতা নিয়ে
নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা আমলের বিতর্কিত আমলার চুক্তি বাড়ানোর তোড়জোড়
মেঘনায় ভাসমান রেস্টুরেন্টে এসএসসি ’৯৭ ব্যাচের স্মৃতির মেলা
ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক