Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৯ আগস্ট ২০২৬

বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো

বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
ছবি: সংগৃহীত

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে দুই তরুণের মাঝখানে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশও তদন্ত শুরু করেছে। এরই মধ্যে ওই তরুণীর সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (২৮ আগস্ট) তিনি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের অবস্থার কথা জানিয়েছেন।

ওই তরুণী জানান, তিনি ভালো আছেন এবং বেঁচে আছেন। ঘটনার বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি। তবে এর বেশি কিছু না বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর আগে তিনি সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলতে রাজি ছিলেন না।

ঘটনাটি নিয়ে ওই তরুণীর একাধিক স্বজনের সঙ্গেও কথা বলেছে সংবাদমাধ্যমটি।

তরুণীর বড় বোনের স্বামী দাবি করেন, ‘চুমকি’ (ছদ্মনাম) আগে কখনো ড্রিংকস করতেন না। ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তা দেখে ওই তরুণী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান।

তার ভাষ্য, পরে ওই দুই তরুণের সঙ্গে হয়তো তিনি ড্রিংকস করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে ওই তরুণেরা তাকে বাসায় পৌঁছে দিয়ে যান।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মোটরসাইকেলে তিনজনকে দেখা যায়। ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত মোটরসাইকেলটিকে অনুসরণ করেন।

তার বর্ণনা অনুযায়ী, মোটরসাইকেলের চালকের পেছনে বসা এক যুবক এক তরুণীকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর দুই পা ছিলো খালি এবং সেগুলো অস্বাভাবিকভাবে নিথর হয়ে ঝুলছিলো।

দৃশ্যটি দেখে তার সন্দেহ হয়, তরুণীটি জীবিত নাকি মৃত। প্রত্যক্ষদর্শীর ভাষায়, জাগ্রত বা জীবন্ত মানুষের এমনভাবে পা ঝোলার কথা না। এ কারণেই ঘটনাটি তার কাছে রহস্যজনক মনে হয়।

ঘটনার পর বৃহস্পতিবার দিনভর মোটরসাইকেলে থাকা দুই তরুণ ও তরুণীর পরিচয় এবং সর্বশেষ অবস্থান জানতে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালানো হয়।

অনুসন্ধানে মোটরসাইকেলটির নম্বর প্লেটের তথ্য ধরে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সূত্র জানায়, এর মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায়। এ ঘটনায় দুটি মোবাইল নম্বরের তথ্যও পাওয়া যায়। এর একটি নম্বরের শেষ তিন সংখ্যা ১৫২। নম্বরটি এক শোরুম মালিকের বলে জানা গেলেও তিনি দাবি করেন, মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি। তার নম্বর সেখানে কীভাবে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

অন্য একটি নম্বর দীর্ঘ সময় ধরে বন্ধ পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির মালিকের বাড়ি আব্দুল্লাহপুরে হলেও সেটি চালাচ্ছিলেন রাজেন্দ্রপুর এলাকার এক ব্যক্তি। তার নামের শেষাংশ ‘আলম’ বলে জানা গেছে।

এদিকে ওই তরুণীর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে, তিনি এর আগে দুটি বিয়ে করেছেন। তার সাবেক এক স্বামীও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন।

তবে মধ্যরাতে মোটরসাইকেলে তরুণীকে ওই অবস্থায় নিয়ে যাওয়ার প্রকৃত কারণ কী ছিলো, তিনি কীভাবে অসুস্থ হলেন এবং সঙ্গে থাকা দুই তরুণের সঙ্গে তার সম্পর্ক কী—এসব প্রশ্নের এখনও পুরোপুরি উত্তর মেলেনি।

তরুণীর নিজের বক্তব্য এবং পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত রহস্য আরও পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ