Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৫৬, ২৯ আগস্ট ২০২৬

স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা

স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। অর্থাৎ আগের দরের তুলনায় প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমেছে। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন দরে স্বর্ণের দাম

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪০,৬২৮ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২,২৯,৮৯১ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৯৭,৩৩৩ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬১,১৭৩ টাকা

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস।

রুপার নতুন দাম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি গ্রাম রুপার দাম—

  • ২২ ক্যারেট: ৪৫৫ টাকা
  • ২১ ক্যারেট: ৪৩৫ টাকা
  • ১৮ ক্যারেট: ৩৭৫ টাকা
  • সনাতন পদ্ধতি: ২৮৫ টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে স্বর্ণ বা রুপার গহনা বিক্রির সময় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর নির্ভর করে নির্ধারিত মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের পূর্ববর্তী নিয়মই বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ নতুন মূল্য কার্যকর থাকবে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য