Sobar Desh | সবার দেশ কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৩:২৬, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০৩:২৮, ২৯ এপ্রিল ২০২৬

আহত ৯

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া আক্তার (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮) এবং ধলডাঙা গ্রামের সাইফুর রহমানের ছেলে ও মাইক্রোবাসচালক লিমন মিয়া (২৮)।

স্থানীয়রা জানান, নিহত নুরনবী মিয়া ও সাদিয়া আক্তার সম্পর্কে চাচা-ভাতিজি। তারা চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

আহতদের মধ্যে রয়েছেন হামিদুল ইসলাম, শান্তা বেগম, সমশের আলী ও জবা বেগমসহ অন্তত ৯ জন। তাদের সবাই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মাইক্রোবাস ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ট্রাকটি জব্দ এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাড়লো সয়াবিন তেলের দাম
নিজের কণ্ঠ আর অবয়বের ট্রেডমার্ক চান টেইলর সুইফট
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
নবীনগরে মোমবাতি জ্বালিয়ে, কুমিল্লায় পানিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে নিয়াজ আহমদ খান
‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির বাস্তব ভিত্তি নেই: র‍্যাব
ইরান ইস্যুতে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা যুক্তরাষ্ট্র
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ছেলেকে ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা
পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, ইউরেনিয়াম লোডিং শুরু
ওপেক ছাড়ছে আমিরাত, জ্বালানি বাজারে বড় ধাক্কার শঙ্কা
বেনাপোলে ইউনুস হত্যা রহস্য উদঘাটন, দুইজন আটক
বীরগঞ্জে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নথি জালিয়াতি: মামলা ও শোকজ
সারজিস আলমের শরীরে অস্ত্রোপচার সফল