Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৪, ২৯ এপ্রিল ২০২৬

ভোক্তা অধিকার অভিযান 

বীরগঞ্জে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বীরগঞ্জে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

অভিযান সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়ম, প্রয়োজনীয় মান বজায় না রাখা এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান না করার অভিযোগে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে ডক্টরস ক্লিনিক-কে ৩০ হাজার টাকা, সেফা ডায়াগনস্টিক সেন্টার-কে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

এ সময় সহযোগিতা করেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনও ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা