Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ৩১ অক্টোবর ২০২৬

ভিডিও ভাইরাল

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা বহিষ্কার

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলার আসামি ওই নেতা পলাতক রয়েছেন। ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত নেতার নাম হযরত আলী মণ্ডল (৩৮)। তিনি উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছিলেন।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ৪৫ বছর বয়সী ওই নারী ফুলবাড়িয়া থানায় হযরত আলীকে আসামি করে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেফতার হয়ে কারাগারে যান। এরপর স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে ওই নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেন হযরত আলী।

অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন হযরত আলী। এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ভুক্তভোগী নারী জানান, তার স্বামীকে কারাগার থেকে মুক্ত করার কথা বলে হযরত আলী প্রায়ই তাদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও কয়েক দফা বাড়িতে আসেন তিনি। স্বামীকে ছাড়িয়ে দেয়ার কথা বলে ওই নারীকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি।

ওই নারী আরও জানান, নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আগেই মোবাইল ফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন। কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যাতে প্রমাণ থাকে, সে কারণেই তিনি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিওসোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী নারী দাবি করেন, তার স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। স্বামীকে মুক্ত করতে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। পরে আইনজীবীর মাধ্যমে গত সোমবার তার স্বামীর জামিন হয়।

অভিযুক্ত হযরত আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ওই নারী। পাশাপাশি তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে ধর্ষণচেষ্টার দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত হযরত আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলী মণ্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ। তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত হযরত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেকে ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটক-স্থানীয়রা
তাহসিফের মৃত্যু: বাবার মামলা, গ্রেফতার বন্ধু দীপ
কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেয়া চলবে না: লংমার্চ পূর্ব সমাবেশে জামায়াত আমির
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না
এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন-ইউএনওর উদ্যোগে প্রশংসা
যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা বহিষ্কার
ইনানীতে নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, ১৫ দিন পর্যবেক্ষণে বাপেক্স
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে চার নতুন সুবিধা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
মৃত্যুদণ্ড ব্যর্থ, যন্ত্রণায় কাটছে ক্রিস্টার দিন
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী
পাবনায় বজ্রপাতে প্রাণ গেলো ৬ জনের
পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করবো: নাহিদ ইসলাম
গিয়াসউদ্দীন আজম শাহের অবদান নিয়ে সিম্পোজিয়াম
কফির বিল আপনার, সঙ্গ দেবেন জয়া!
মধ্যবর্তী নির্বাচনে চাপে ট্রাম্পের হোয়াইট হাউস