Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ১১ জুন ২০২৬

আসামি গ্রেফতার

ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হিমেল নামের এক যুবককে গ্রেফতার করতে গিয়ে চরম বাধার মুখে পড়েছে পুলিশ। আসামিকে ছিনিয়ে নেয়ার জন্য তার স্বজনরা লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। তবে পুলিশের দৃঢ়তায় শেষ পর্যন্ত ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা সম্ভব হয়েছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যার পর সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত হিমেল (২১) ওই বাড়ির ভাড়াটিয়া মো. সালাউদ্দিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু এবং অভিযুক্ত হিমেল একই বাড়ির বাসিন্দা। বুধবার বিকেলে শিশুটি বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ পাচ্ছিলেন না মা-বাবা। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে শিশুটি হঠাৎ কান্নাকাটি করতে করতে দৌড়ে নিজের বাসায় ফেরে।

এরপর মা-বাবার কাছে হিমেল কর্তৃক তাকে ধর্ষণচেষ্টার বিস্তারিত বিবরণ দিলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযুক্ত হিমেলকে গ্রেফতার করতে ওই বাড়িতে অভিযানে যায়। পুলিশ তাকে আটক করার সময় হিমেলের স্বজনরা উস্কানি দিয়ে স্থানীয় কিছু লোকজন জড়ো করে ফেলে। তারা পুলিশের ওপর চড়াও হয়ে এবং হামলার চেষ্টা চালিয়ে হিমেলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আসামিকে আটক করতে গেলে তার স্বজনরা দলবদ্ধ হয়ে বাধা সৃষ্টি করে এবং তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায়। তবে অভিযানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকায় আসামিপক্ষের সেই চেষ্টা ব্যর্থ হয়।

তিনি আরও জানান, এ ধস্তাধস্তিতে কোনো পুলিশ সদস্য আহত হননি এবং অভিযুক্ত হিমেলকে সফলভাবে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান উড়িয়েছেন পাইলট
বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপ করলো আওয়ামীকর্মীরা
মমতার কংগ্রেসে ফেরার জোর গুঞ্জন! সোনিয়ার সঙ্গে বৈঠক
ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
আমি কারও ব্যক্তির গাড়িতে উঠিনি— এস আলমের গাড়ি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা
দাড়ি রাখায় প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার
পাকিস্তান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩
খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি