Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ২১ আগস্ট ২০২৬

ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের

ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী নির্বাচন সামনে রেখে প্রাথমিক আলোচনা সভায় বিভিন্ন অংশীজনের মতামত নেয়ার মাধ্যমে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমুজাদ্দেদ আলফাসানে, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ২০২৫ সালের ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচনের তফসিলসহ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেকহোল্ডার, ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং শৃঙ্খলা পরিষদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে।

এসব আলোচনায় পাওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করে নির্বাচন আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় আলোচনা হয়েছে।

প্রশাসনের এ উদ্যোগের ফলে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নিয়মিত নির্বাচন আয়োজনের দাবিও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নির্বাচিত কমিটির এক বছরের মেয়াদ আগামী সেপ্টেম্বরেই শেষ হওয়ার কথা। ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচনের তফসিল ঘোষণা হবে কি না, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা জোরালো হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ চার দফা দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়।

সংগঠনটির দাবিগুলোর মধ্যে ছিলো দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, নিয়মিত ডাকসু নির্বাচন আয়োজনের জন্য স্থায়ী রোডম্যাপ প্রণয়ন এবং নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৃহস্পতিবারের সভার মধ্য দিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হলো। এখন বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে নির্বাচন নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন শিক্ষার্থীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা