Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:২৫, ৫ আগস্ট ২০২৬

দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে পরিস্থিতি

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের বক্তব্যে একে অপরকে লক্ষ্য করে উস্কানিমূলক মন্তব্য করা হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষ হওয়ার পর সে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ হাতে উভয়পক্ষের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থী ও পথচারীরা নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ উভয়পক্ষকে কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা