Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ

বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
ছবি: সংগৃহীত

বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন—এসবই বিএনপির রাজনৈতিক অর্জন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, দেশ পরিচালনা ও সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের কোনও বিকল্প নেই। তিনি অনন্য ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন রাজনীতিক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির এ নেতা বলেন, স্বাধীনতার পর দেশ যখন প্রতিকূল ও ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলো, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সে সংকট থেকে বের করে এনে টেকসই উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে নেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের বাংলাদেশকে তারেক রহমান দ্রুত উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে কাজ করছেন।

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

সামাজিক অপরাধ ও দুর্নীতি দমনে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তারেক রহমান যে সুস্থ ধারার রাজনীতির সূচনা করেছেন, তাতে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। দেশকে এগিয়ে নিতে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন ধারার উন্নয়নের রাজনীতিতে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি প্রতিষ্ঠার সময় দলটির প্রথম জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ড. খন্দকার মোশাররফ হোসেন দলটির প্রতিষ্ঠার ইতিহাসও তুলে ধরেন।

তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও বিকশিত করার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিলো তার সময়োপযোগী ও ঐতিহাসিক সিদ্ধান্ত।

তিনি অভিযোগ করে বলেন, একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক্‌স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছিলো। পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় এসে শহীদ জিয়াউর রহমান রাজনৈতিক দলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম।

আলোচনা সভা শেষে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি মেঘনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ