Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৩, ৫ নভেম্বর ২০২৬

হাসপাতালে ভর্তি

ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত

ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানা (৪০)। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গচিহাটা কলেজ মাঠে একটি মাদকসেবী চক্রের নিয়মিত আড্ডা বসতো। সেখানে মাদক সেবন থেকে বিরত থাকতে চক্রটির সদস্যদের একাধিকবার নিষেধ করেছিলেন শাহরিয়ার জামান রানা। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে চক্রটির সদস্যরা তার ওপর হামলা চালিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গেলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে রানার ওপর হামলা চালায়। এ সময় তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে হামলার বিষয়টি নিশ্চিত করেন মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। তিনি জানান, সন্ধ্যায় গচিহাটা বাজারে গেলে তার ছেলের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান তিনি।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ