Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:০১, ২৪ নভেম্বর ২০২৬

অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী থানায় জমা দেয়া আগ্নেয়াস্ত্র ফেরত চেয়ে আবেদন করেছেন খুলনার ১৮ জন লাইসেন্সধারী। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এসব আবেদন করেছেন তারা। আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগসংশ্লিষ্ট নেতারাও রয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে খুলনা নগরী ও আশপাশের এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা নিজেদের অস্ত্র নিকটস্থ থানায় জমা দেন। এসব অস্ত্রের মধ্যে পিস্তল, শটগান ও বন্দুক রয়েছে।

সম্প্রতি জমা দেয়া অস্ত্র ফেরত পেতে তাদের মধ্যে ১৮ জন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। আবেদনে ব্যক্তিগত নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে অস্ত্র ফেরত দেয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনকারীদের মধ্যে সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারাও রয়েছেন।

আবেদনকারীদের তালিকায় রয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সাবেক সংসদ সদস্য রুনু বিথারের ভাই এস এম রফিউদ্দিন আহমেদ, খালিশপুর থানার কাশিপুর এলাকার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. সুলতান মাহমুদ পিন্টু, দুবলারচরের কামাল উদ্দিন আহমেদ, খালিশপুর পুরাতন কলোনির তাহিদুল ইসলাম, চরের হাটের এস এম রাজু আহমেদ এবং মোহাম্মদনগরের শেখ সেলিম।

এ ছাড়া চাঁনমারীর মো. সেলিম হাওলাদার, হাজি ইসমাইল রোডের বদরুল আলম মনীর, খালিশপুর হাউজিং এলাকার আব্দুল হালিম মোল্লা, মুজগুন্নি আবাসিক এলাকার আব্দুল হোসেন, দিঘলিয়ার চন্দনীমহলের আবদুল্লাহ এবং দাকোপের শাহিনুজ্জামান সানাও অস্ত্র ফেরত চেয়ে আবেদন করেছেন।

আবেদনগুলোর বিষয়ে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম বলেন, জমা দেয়া অস্ত্র ফেরত দেয়ার বিষয়ে থানা পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।

অর্থাৎ আবেদন করলেই তাৎক্ষণিকভাবে অস্ত্র ফেরত পাওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুলিশের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ