Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ১০ মে ২০২৬

হামে প্রাণহানি ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

হামে প্রাণহানি ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
ফাইল ছবি

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এ রিটে স্বাস্থ্য খাতের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব।

রিটে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আদালতের কাছে হাম পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ভবিষ্যতে এমন মৃত্যু ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয়ারও আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে।

রিট আবেদনে বলা হয়, সময়মতো টিকাদান কর্মসূচি জোরদার, রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাবের কারণে বহু শিশু প্রাণ হারিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার কারণেই এসব মৃত্যু ঘটেছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এদিকে দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে জ্বর, ফুসকুড়ি ও শ্বাসকষ্টসহ হাম-সদৃশ উপসর্গ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি এবং সচেতনতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রিটটির ওপর হাইকোর্টে শিগগিরই শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

তামাক করকাঠামো সংস্কারে বাড়বে রাজস্ব, দাবি বিশেষজ্ঞদের
সংকট কাটছে না কারিনা কায়সারের, বিদেশে নেওয়ার চেষ্টা পরিবারের
স্থানীয় সরকার ভোটে মাঠে নামছে এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা
হামে প্রাণহানি ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
সৌদি আরব পৌঁছেছেন ৫০,৪৯২ বাংলাদেশি হজযাত্রী
তাহিরপুর ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ড্রেজার মালিকের কারাদন্ড
মেয়ের চিকিৎসায় শেষ সম্বল জমিও বিক্রি, অসহায় কায়সার হামিদ
বরগুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২
সিনেমার নায়ক থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, শপথ নিলেন বিজয়
মোদির ‘দুর্নীতিবাজ’ বলা শুভেন্দুই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
পুলিশকে ফ্যাসিবাদী শক্তির হাতিয়ার হতে দেয়া যাবে না: প্রধানমন্ত্রী
কালিয়াকৈরে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন
ইরানের ইউরেনিয়াম মজুত রাখতে প্রস্তুত রাশিয়া
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
ক্ষমতা হারিয়েও ‘সাবেক’ নন মমতা!
শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়াল ঘরে পুঁতে রাখলো লাশ
লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলা, নিহত ১৮