Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ১০ মে ২০২৬

সিনেমার নায়ক থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, শপথ নিলেন বিজয়

সিনেমার নায়ক থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, শপথ নিলেন বিজয়
ছবি: সংগৃহীত

থালাপতি বিজয় এবার বাস্তব রাজনীতির মঞ্চে নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘ অভিনয় জীবনের জনপ্রিয়তা পেরিয়ে তিনি এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

সাদা শার্ট ও ব্লেজার পরিহিত বিজয় যখন শপথ পাঠ করছিলেন, তখন সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা-মাও।

অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন বিজয়ের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী তৃষা কৃষ্ণান। নীল সিল্কের শাড়িতে তার উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে ছিলো। পরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বামপন্থি দল এবং কয়েকটি ছোট রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থনে সরকার গঠনের পথ সুগম হয়।

অনুষ্ঠানে রাহুল গান্ধীর উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর কংগ্রেস আবারও তামিলনাড়ুর শাসক জোটের অংশ হলো।

শপথ অনুষ্ঠানের আগে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে রাজনৈতিক সৌজন্যের পরিচয় দেন বিজয়।

তবে শপথ নেয়ার পরই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। আগামী কয়েক দিনের মধ্যেই আস্থা ভোটের মাধ্যমে সে পরীক্ষার মুখোমুখি হতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে।

সূত্র : ইন্ডিয়া টুডে

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব