Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ১০ মে ২০২৬

আপডেট: ১৭:৪০, ১০ মে ২০২৬

স্থানীয় সরকার ভোটে মাঠে নামছে এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা

স্থানীয় সরকার ভোটে মাঠে নামছে এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভায় তাদের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

রোববার (১০ মে) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের প্রতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে এখনই স্পষ্ট রোডম্যাপ দেয়া প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, এনসিপির প্রার্থী তালিকায় বিভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষ রয়েছেন। কেউ আগে বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার অনেকে আগে কখনোই সক্রিয় রাজনীতিতে ছিলেন না।

তিনি বলেন, এমন কিছু মানুষও আছেন যারা পাঁচ-সাত বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন, পরে দলটির কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সরে দাঁড়ান এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যান। পরবর্তীতে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেয়া এবং আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে বিবেচনা করা কিছু ব্যক্তিও আমাদের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন।

সারজিস আলম আরও বলেন, সব রাজনৈতিক পটভূমি থেকে আসা ব্যক্তিদের যাচাই-বাছাই করেই তুলনামূলক গ্রহণযোগ্যদের প্রার্থী করা হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামীসহ সম্ভাব্য ১১ দলীয় জোট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আপাতত এককভাবেই প্রস্তুতি নিচ্ছে। কারণ প্রতিটি উপজেলায় জোটগতভাবে একজন করে প্রার্থী নির্ধারণ করা কঠিন।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতে যদি কোনও জোটগত সমঝোতা হয়, তখন আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি