Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১ নভেম্বর ২০২৬

এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়া এবং পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক কর্মপরিকল্পনায় এসব তথ্য জানানো হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সম্পূরক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। এরপর ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা শেষে ৩১ ডিসেম্বর ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর কারা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষা বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনকারীদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ এবং উত্তরপত্র সংগ্রহের কাজ চলবে।

১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্মূল্যায়ন করবেন নিয়োজিত পরীক্ষকরা। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।

পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই-বাছাই।

সব প্রক্রিয়া শেষে আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে। এ ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে কারা সম্পূরক পরীক্ষায় অংশ নেয়ার যোগ্য হবেন, তা স্পষ্ট হবে।

শিক্ষা বোর্ডের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত নির্দেশনার জন্য পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিরপুরে নাশকতার সমন্বয়ক ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ: ডিবি
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন
এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
মিরপুর-১০ অবরোধে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭১% মুসলিম, ৫১% নারী-মহুয়া মৈত্রের বিস্ফোরক দাবি
টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
এক দফার আগেই সাত দফা মেনে নিন: জামায়াত আমির
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া মাসুমা পেলো এ গ্রেড
মাঠের পাশাপাশি এইচএসসিতেও ক্রীড়াবিদদের জয়জয়কার
দিল্লির জামিয়া মিলিয়া যেনো পুলিশ ক্যাম্প
মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের কারাবাস
আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, বিএনপিতে ভেড়ার চেষ্টা
শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ফখরের সেঞ্চুরি
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী