Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ

ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
ছবি: সংগৃহীত

ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরের কারণে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস, মাসকাটের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। ভবন স্থানান্তরের আনুষঙ্গিক কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দূতাবাসের কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

দূতাবাস জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিতভাবে কনস্যুলার সেবা চালু করা হবে। ফলে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি কনস্যুলার সেবা গ্রহণের পরিকল্পনা করার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নতুন চ্যান্সারি ভবনের ঠিকানা হলো—বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্লট নম্বর ৫৪৬ (ইউনিট ০০১ ও ০০২), ভিলা নম্বর ৩১২৬ (এ ও বি), স্ট্রিট নম্বর ৩০৪০, আল সারুজ, বাউশার, ওমান।

চ্যান্সারি স্থানান্তরের এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওমানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের সহযোগিতা কামনা করেছে দূতাবাস কর্তৃপক্ষ।

নতুন ভবনে কার্যক্রম শুরু হওয়ার পর পূর্বের নিয়ম অনুযায়ী কনস্যুলার সেবা প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ