Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৩ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।

স্টারমার বলেন, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সেখানে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর ব্যবহার পূর্বসম্মত প্রতিরক্ষামূলক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ, ব্রিটেন আক্রমণাত্মক অভিযানে সরাসরি অংশ নিচ্ছে না।

তিনি স্পষ্ট করে বলেন, আমরা যুক্তরাষ্ট্র–ইসরাইলের আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্তের ভিত্তি হলো দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের যৌথ আত্মরক্ষা নিশ্চিত করা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন সুরক্ষা করা।

প্রধানমন্ত্রী আরও জানান, সরাসরি যুদ্ধে অংশ না নিলেও অঞ্চলজুড়ে যুক্তরাজ্য তার প্রতিরক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। ব্রিটিশ স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এ অবস্থান একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়িয়ে না পড়ার একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী
একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজুর ইন্তেকাল
মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ