Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩, ৩ মার্চ ২০২৬

লক্ষ্যবস্তুতে সামরিক কমপ্লেক্স

ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের

ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
ছবি: সংগৃহীত

প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে সোমবার (২ মার্চ) ইসরাইলে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী, হামলায় ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) ‘অপারেশনের ১১তম ঢেউ’-এ ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর Beersheba-কে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

আইআরজিসির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র বীরশেবায় অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর একটি যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হেনেছে। এ স্থাপনাটি সামরিক যোগাযোগ ও প্রযুক্তিগত সমন্বয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে তাসনিম একটি ভবনের ছবি প্রকাশ করে দাবি করে, সেটিই ছিলো হামলার লক্ষ্যবস্তু। সংস্থাটির ভাষ্যমতে, ওই কমপ্লেক্সে একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির কার্যালয়ও রয়েছে। এর মধ্যে মার্কিন প্রযুক্তি জায়ান্ট Microsoft-এর অফিসও আছে বলে দাবি করা হয়েছে।

তবে ইসরাইলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ দাবির বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি। হামলায় হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কেও স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, সামরিক অবকাঠামোর পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির অবস্থান থাকা ভবনকে লক্ষ্যবস্তু করার দাবি আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। এতে শুধু সামরিক নয়, বেসামরিক ও বহুজাতিক ব্যবসায়িক স্বার্থও ঝুঁকির মুখে পড়তে পারে।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও বাস্তব ক্ষয়ক্ষতির তথ্য স্পষ্ট হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য