Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৭:০৮, ১ মার্চ ২০২৬

‘ট্রু প্রমিস ৪’ অভিযানের ষষ্ঠ ধাপ

ইসরাইলি সামরিক স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ইসরাইলি সামরিক স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি আক্রমণ আরও তীব্র হয়েছে। এর জবাবে রোববার (১ মার্চ) ইসরাইলি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরানের বিপ্লবী বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এটি তাদের ‘ট্রু প্রমিস ৪’ অভিযানের ষষ্ঠ ধাপ। নতুন এ প্রতিশোধমূলক হামলায় ইসরাইলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক স্থাপনা এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের দাবি, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলের সেন্ট্রাল ডিস্ট্রিক্টে অবস্থিত তেল নফ বিমানঘাঁটি, জেনারেল স্টাফের কার্যালয় এবং তেল আবিবের হাকিরিয়া সামরিক কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও জানায়, তারা দখলকৃত ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলোতে সাইরেনের শব্দ থামতে দেবে না এবং শত্রুপক্ষের ওপর ধারাবাহিক ও কঠোর আঘাত হানবে। তাদের ভাষায়, প্রতিশোধের পদক্ষেপ হবে ভিন্নধর্মী ও আরও কঠিন।

এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলার পর থেকেই দফায় দফায় পাল্টা আঘাত হানছে তেহরান।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এ সামরিক পাল্টাপাল্টি হামলা পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে উপসাগরীয় অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত