Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:০৯, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ০৬:১১, ২৫ অক্টোবর ২০২৫

গাজায় ইসরায়েলি সার্বভৌমত্ব চাপানোর নিন্দা বাংলাদেশের

গাজায় ইসরায়েলি সার্বভৌমত্ব চাপানোর নিন্দা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

ইসরাইলের পার্লামেন্ট ‘নেসেট’ সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের লক্ষ্যে একটি খসড়া আইন অনুমোদন দিয়েছে। এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 

বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনও অংশেই ইসরায়েলের সার্বভৌমত্ব নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে বেআইনি দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষ করে রেজুলেশন ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় একইসঙ্গে ২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া পরামর্শমূলক মতামতকে স্বাগত জানিয়েছে। ওই মতামতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের দায়বদ্ধতার বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং সাধারণ জনগণের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অটল সমর্থন জানায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য