Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ৮ মে ২০২৬

আপডেট: ১৪:২৮, ৮ মে ২০২৬

রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান

রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ছবি: সংগৃহীত

রাজধানীতে সাংগঠনিক শক্তি আরও বাড়াল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্ল্যাটফর্ম ও পেশাজীবী অঙ্গন থেকে আসা আরও তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেন দলের কেন্দ্রীয় নেতারা। যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মীর পাশাপাশি চাকুরিজীবী, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী এবং চাকরি প্রত্যাশীরাও ছিলেন।

অনুষ্ঠানে নেতারা বলেন, তরুণ প্রজন্ম ও পেশাজীবীদের মধ্যে এনসিপির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যেই মানুষ দলে সম্পৃক্ত হচ্ছেন বলে তারা দাবি করেন।

এসময় নেতারা আরও জানান, শিগগিরই উত্তরার বিভিন্ন কারখানার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিক শক্তি’-তে যোগদান করবেন। এতে শ্রমজীবী মানুষের মধ্যেও দলের সাংগঠনিক ভিত্তি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

দলের নেতাদের ভাষ্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ধারাবাহিক অংশগ্রহণ এনসিপির সাংগঠনিক শক্তিকে দৃশ্যমানভাবে বাড়িয়ে তুলছে। বিশেষ করে রাজধানী ও আশপাশের এলাকায় দলটির সাংগঠনিক তৎপরতা আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির
‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত
সুনামগঞ্জে কবর খুঁড়ে যুবতীর ‘সাধনা’, এলাকায় চাঞ্চল্য
ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ত্যাগ মার্কিন ডেস্ট্রয়ারের
প্রথম আলোর মতিউরসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ডিএনএ পরীক্ষায় ইমাম নির্দোষ: বোনকে ধর্ষণের দায়ে আপন ভাই গ্রেফতার
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
সংখ্যালঘুদের নিরাপদ দেশ হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
বিএনপি আওয়ামী লীগের হাতে ‘হাইজ্যাক’ হয়েছে: হাসনাত
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২