Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ৬ মে ২০২৬

নিজামীপুত্র নাদিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের যোগদান

‘এনসিপি বসন্ত’ চলমান

‘এনসিপি বসন্ত’ চলমান
ছবি: সংগৃহীত

বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার ব্যক্তিদের যোগদানে সম্প্রসারিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। দলটির দাবি, দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের রাজনীতির প্রতি সমর্থন জানিয়ে দলে যোগ দিচ্ছেন।

এ ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ এবং ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সদস্যরা এনসিপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি জানান, ড. মোহাম্মদ নাদিমুর রহমান বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি অনলাইনে যুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন। যদিও অনুষ্ঠানে তাদের মধ্যে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন বলে জানানো হয়।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যা নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক বড় নেতার সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও বর্তমান রাজনীতিকে গ্রহণযোগ্য মনে করছেন না।

তিনি আরও বলেন, আমরা সরকারি দল থেকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রতারণার জবাব দিতে জানে।

হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন বলেন, আমি হাজী শরীয়াতুল্লাহর উত্তরসূরি হলেও এনসিপিতে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, হাজী শরীয়াতুল্লাহ কোনও রাজা ছিলেন না, তিনি ছিলেন সাধারণ কৃষক মানুষের নেতা। আমরা কোনও নেতার অন্ধ অনুসারী নই। নেতা ভুল করলে সত্য কথা বলে তাকে সংশোধনের পথ দেখাতে হবে।

অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ভাগ-বাঁটোয়ারা, লুটপাট ও চাঁদাবাজির কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি